SEO এবং স্ট্রাকচার্ড ডাটা মার্কআপ

বর্তমানে SEO এবং সার্চ ইঞ্জিন এর কাজের ধারায় পরিবর্তন এসেছে। আগের মত SEO ওয়েবসাইট কে শুধুমাত্র সার্চ রেজাল্ট এ উন্নতি করার মধ্যেই সীমাবদ্ধ নেই। বরং ওয়েবসাইট টি সার্চ রেজাল্ট এ কিভাবে প্রদর্শিত হবে তাতেও এর প্রভাব দেখা যাচ্ছে। যেমন:

Structured Data Markup
Image: Structured Data Markup

এই ধরনের পরিবর্তন এসেছে রিচ স্নিপেট বা স্ট্রাকচার্ড ডাটা মার্কআপ এর হাত ধরে. প্রশ্ন উঠতে পারে যে - স্ট্রাকচার্ড ডাটা মার্কআপ কি?

স্ট্রাকচার্ড ডাটা মার্কআপ:

স্ট্রাকচার্ড ডাটা মার্কআপ হলো এমন একটি পদ্ধতি যার মাধ্যমে একটি ওয়েবপেজ এর বিভিন্ন তথ্য এমনভাবে সাজানো হয় যে যাতে করে সার্চ রেসাল্ট থেকেই সেই ওয়েবপেজ এর বিষয়বস্তু ও মান সম্পর্কে ধারণা লাভ করা যায়. সব স্ট্রাকচার্ড ডাটা মার্কআপ ই ওয়েবসাইট এ দৃশ্যমান কোন পরিবর্তন আনে না. অর্থাৎ এটি কেবল সার্চ রেসাল্ট পেজেই কার্যকর থাকে. স্ট্রাকচার্ড ডাটা মার্কআপ তিন ধরনের হয়ে থাকে. যথা:

১. মাইক্রোডাটা
২. মাইক্রোফরমেটস্
৩. আর ডি এফ এ

মাইক্রোডাটা:

বর্তমানে মাইক্রোডাটা হলো সবচেয়ে জনপ্রিয় স্ট্রাকচার্ড ডাটা. এটি Schema.org ওয়েবসাইট এর একটি উদ্যোগ. জনপ্রিয় সার্চ ইঞ্জিন(গুগল,বিং এবং ইয়াহু) এ ব্যবহার উপযোগী বিভিন্ন শেয়ার্ড স্কিমা ও রয়েছে Schema.org এই ওয়েবসাইটটিতে. এই ধরনের ডাটা মার্কআপ তিনটি এলিমেন্ট নিয়ে কাজ করে. যথা:
• itemscope
• itemtype
• itemprops
নিচে মাইক্রোডাটা ব্যবহার করে কিভাবে ডাটা মার্কআপ করা যায় তার একটি নমুনা দেওয়া হলো:

Newyear Concert.
Concert will take place at Army Stadium
on <time datetime="2011-05-08T19:30">May 8, 2011 at 7:30pm</time>.

মাইক্রোফরমেটস্:

মাইক্রোফরমেটস্ হলো বর্ধিত কিছু সাধারণ HTML ট্যাগ যা সেমান্টিক তথ্যের উপর ভিত্তি করে কাজ করে. এই ধরনের ডাটা মার্কআপ নির্দিষ্ট HTML এলিমেন্ট এর ক্লাস এট্রিবিউট ব্যবহার করে কাজ করে. তাই বলা চলে, মাইক্রোফরমেটস্ ই সবচেয়ে সহজতর স্ট্রাকচার্ড ডাটা মার্কআপ. নিচে মাইক্রোফরমেটস্ ব্যবহার করে কিভাবে ডাটা  মার্কআপ করা যায় তার এর একটি নমুনা দেওয়া হলো:

MySite!

Software

Microsoft Office 2007

The world's most popular office suite.

http://office.microsoft.com

আর ডি এফ এ:

আর ডি এফ এ কিছু প্রপার্টি ব্যবহার করে নির্দিষ্ট কিছু এনটিটি কে চিহ্নিত করে যেমন: একজন ব্যক্তি বা একটি অনুষ্ঠান। এই ধরনের ডাটা মার্কআপ
,  জাতীয় HTML ট্যাগ ব্যবহার করে এনটিটি বর্ণনা করে। আর ডি এফ এ হলো সবচেয়ে কঠিনতর ডাটা মার্কআপ। নিচে  আর ডি এফ এ ব্যবহার করে কিভাবে ডাটা  মার্কআপ করা যায় তার এর একটি নমুনা দেওয়া হলো:

My name is
Manu Sporny
and you can give me a ring via
1-800-555-0199
or visit
my homepage.

স্ট্রাকচার্ড ডাটা মার্কআপ টুলস্:

কিছু টুল ব্যবহার করে খুব সহজেই আপনার ওয়েবসাইট বা ব্লগ এর ডাটা মার্কআপ করতে পারবেন। নিচে এরকম কিছু জনপ্রিয় ও বহুল ব্যবহৃত স্ট্রাকচার্ড ডাটা মার্কআপ টুল সম্পর্কে লিখা হলো:

• Schema .org Creator ব্যবহার করে মাইক্রোডাটা মার্কআপ করা যায় খুব সহজেই এবং দ্রুততার সাথে। কন্টেন্ট টাইপ নির্বাচন করুন(Person, event, review...), প্রয়োজনীয় তথ্য দিয়ে খালি ঘর গুলো পূরণ করুন। আর মাত্র একটি ক্লিক করেই সঠিক মার্কআপ কোড পেয়ে যান.

• আপনার যদি wordpress ব্লগ বা ওয়েবসাইট থাকে তবে Schema Creator Plugin ব্যবহার করে ডাটা মার্কআপ করতে পারবেন। এটার সুবিধা হলো এই যে এটি খুব শর্ট কোড ব্যবহার করে।

• মাইক্রোফরমেটস্ এর নিজস্ব কিছু টুল আছে hCard, hCalendar এবং hReview মার্কআপ করার জন্য।

• RDFA Play হলো সবচেয়ে সহজতর আর ডি এফ এ ভিত্তিক একটি ডাটা মার্কিং টুল। এর সুবিধা হলো যে এর মাধ্যমে শুধু ডাটা মার্কিং নয়, ডাটা মার্কিং কোড কে এডিট এবং ডিবাগ ও করা যায়.

স্ট্রাকচার্ড ডাটা মার্কআপ টেস্টিং টুলস্:

ডাটা মার্কআপ এ কোন ভুল আছে কি না তা যাচাই করা জরুরি। তাই ডাটা মার্কআপ করার পর তা পরীক্ষা করতে হয়। নিজে নিজে লাইন এর পর লাইন ডাটা মার্কআপ পরীক্ষা করাটা অনেক সময়সাপেক্ষ ও কষ্টসাধ্য ব্যাপার। তাই ডাটা মার্কআপ টেস্টিং টুল ব্যবহার করা সুবিধাজনক। আর ডাটা মার্কআপ টেস্টিং টুল শুনতেই যে টুলটির নাম মাথায় আসে তা হলো Google’s Rich Snippet Testing Tool
এটি ই সবচেয়ে জনপ্রিয় ও বহুল ব্যবহৃত ডাটা মার্কআপ টেস্টিং টুল. যে কোন ব্লগ বা ওয়েবসাইট এর ডাটা মার্কআপ এর মাধ্যমে টেস্ট করা যায়।

Share this

Related Posts

Previous
Next Post »