অনেকেই জানেন ফ্র্রিলেন্সিং সাইটগুলোতে একটা কাজ এর জন্য কত কত আবেদন জমা পরে। বিশেষ করে ডাটা এন্ট্রির প্রজেক্ট গুলোর জন্য শত শত আবেদন করা হয়ে থাকে। তাই এই কাজ গুলো পেতে অনেক কষ্ট করতে হয়। তবে এমন একটি সাইট আছে, যাতে আপনি কোন আবেদন ছাড়াই কাজ পেতে পারেন। সাইট টি হলো microworkers.com
![]() |
| Image: Microworkers |
এ মার্কেটপ্লেস টিতে একাউন্ট খোলার সাথে সাথেই কাজ শুরু করা যায়। মজার কথা হলো এই ওয়েবসাইট টি তে কাজ আপনার জন্য বরাদ্দ করা থাকে। তাই কাজ এর জন্য আর আবেদন করতে হয় না। তাই দেরী না করে কাজ শুরু করে দিন।ভাবছেন... এটি কোনো প্রতারনা নয় তো?না... কারন এটি একাউন্ট খুলতে কোনো টাকা পয়সা নেয় না। এবং নিয়মিত টাকা পরিশোধ করে থাকে। আরো একটি দেখার বিষয় হলো এই মার্কেটপ্লেস এ একটির বেশি একাউন্ট খোলা যায় না। এবং একবার একাউন্ট এ ভুল তথ্য দিলে তা পরিবর্তন বা বাতিল করা যায় না। আবার এটি এত জনপ্রিয় যে এর দেখাদেখি বেশ কিছু ওয়েবসাইট তৈরী হয়েছে। যেমন: minijobs.comএবার বুঝতেই পারছেন... এটি একটি ভেরিফাইড ওয়েবসাইট। তাহলে আসুন জেনে নেওয়া যাক এর একাউন্ট খোলার প্রক্রিয়া।
যেভাবে একাউন্ট খুলবেন:
প্রথমেই microworkers.com এ যান। সেখানে Register for free তে ক্লিক করুন।
| Image: Microworkers Homepage |
এরপর একটি ফর্ম আসবে, সেখানে যাবতীয় প্রয়োজনীয় তথ্য সঠিক ভাবে পূরণ করে submit বাটনে ক্লিক করতে হবে।
| Image: Microworkers Signup Form |
বি:দ্র: address, zip code, city, state/region, country of residence সতর্কতার সাথে পূরণ করুন। তথ্য পূরণে কোন ভুল হলে পরিবর্তনের কোন সুযোগ নেই।
সব কিছু ঠিক থাকলে আপনার ইমেইল এড্রেস টি ভেরিফাই করতে হবে। ইমেইল এড্রেস ভেরিফাই করতে আপনার ইমেইল একাউন্ট এ প্রবেশ করুন, দেখবেন সেখানে একটি নতুন ইমেইল এসেছে। ইমেইল টি ওপেন করুন, একটি ভেরিফিকেশন লিংক পাবেন সেই লিংক এ ক্লিক করুন। বেস আপনার একাউন্ট ভেরিফাই হয়ে গেছে।এখন আপনি কাজ শুরু করতে পারেন।
যে সকল কাজ পাওয়া যাবে:
যে কোনো ছোট ছোট কাজ এখানে পাওয়া যাবে। যেমন:
- একাউন্ট(facebook,youtube,twitter etc) সাইন আপ করা। (০.০৮-০.৩০ ডলার)
- Youtube কমেন্ট করা।(০.১৪ ডলার)
- ফেসবুক এ like দেওয়া।(০.০৮ ডলার)
- Yahoo answer দেওয়া।(০.৫০ ডলার)
- ফোরাম পোস্টিং করা। (০.৬৫ ডলার)
- বিভিন্ন বিষয়ে আর্টিকেল লেখা।(০.৬৫-১ ডলার)
- ব্লগ পোস্টিং করা। (০.৬৫-৪.০০ডলার)
- সফটওয়্যার ডাউনলোড করা (০.৭৫-১.৭৫ ডলার)।
তবে উপরে বর্ণিত কাজগুলোর মধ্যে থেকে ফোরাম পোস্টিং এবং ইয়াহু আনসার এর কাজ সবচেয়ে বেশি পাওয়া যায় এবং এতে আয়ের সুযোগ ও বেশি।
অর্থ উত্তোলন পদ্ধতি:
অর্থ উত্তোলনের ক্ষেত্রে microworkers.com মানিবুকারস বা স্ক্রীল, পেপাল এবং ডলা সাপোর্ট করে। তাই এ সকল ই-ব্যাংক এর যেকোনো একটিতে একাউন্ট থাকলেই টাকা উত্তোলন করতে পারবেন। নীতিমালা অনুযায়ী আপনার microworker এর একাউন্টে কমপক্ষে ৯ ডলার(microworkers এর ফি ছাড়া) থাকতে হবে। পাশের চিত্র অনুযায়ী microworkers এর ফি নির্ধারণ করা হয়ে থাকে। যদি (৯ ডলার + microworkers ফি) পরিমান অর্থ আপনার একাউন্টে থাকে তাহলেই আপনি money withdrawal request অর্থাৎ অর্থ উত্তোলনের আবেদন করতে পারবেন।অর্থ উত্তোলনের আবেদন করার জন্য Withdraw ট্যাব এ ক্লিক করুন।
| Image: Microworkers Money Withdraw Tab |
Payment option থেকে skrill নির্বাচন করুন।এরপর Amount to withdraw এর ঘরে উত্তোলন এর পরিমান লিখুন।Send payment to এর ঘরে আপনার ইমেইল ঠিকানা দিন(যে ইমেইল ঠিকানা দিয়ে স্ক্রীল অথবা পায়জা ওপেন করছেন)Your password এর ঘরে আপনার microworkers এর পাসওয়ার্ড দিন.E-mail verification pin এর পাশের খালি ঘরের নিচে Click here to send PIN to your Email বাটন টিতে ক্লিক করুন। আপনার ইমেইল এ যান দেখবেন সেখানে একটি নতুন ইমেইল এসেছে। মেইল টিতে ক্লিক করে ওপেন করুন। সেখানে দেওয়া পিন নাম্বার টি কপি করুন। E-mail verification pin এর পাশের খালি ঘরে পেস্ট করুন। তারপর Submit request বাটন এ ক্লিক করুন। উত্তোলনের টাকা কেটে অবশিষ্ট টাকা একাউন্টে জমা এবং Payment on hold দেখাবে। প্রথম বার অর্থ উত্তোলনের ক্ষেত্রে microworkers অর্থ উত্তোলনের জন্য একটি পিন নাম্বার আপনার বাসার ঠিকানায় পাঠাবে। পিন নাম্বার টি আপনার ঠিকানায় পৌছাতে ২১-২৫ দিন সময় লাগতে পারে। মনে রাখবেন, এই প্রক্রিয়াটি কেবল একবারই হবে, অর্থাৎ withdrawal একটিভ হয়ে গেলে আপনাকে আর এই ঝামেলা করতে হবে না। পিন পেয়ে গেলে মাইক্রোওয়ার্কার্স একাউন্ট এ প্রবেশ করে Withdraw ট্যাবে ক্লিক করুন। নিচের মত কিছু লিখা থাকবে-
— PIN was mailed to you - activate withdrawals
PIN was mailed (to the Address you provided) on "2015-04-29" Enter PIN numberIf you didn't receive the PIN after 21 days, you can request a new PIN Enter PIN number এ ক্লিক করুন। পিন নম্বর টি খালি বক্সে টাইপ করুন তারপর Submit PIN বাটন এ ক্লিক করুন। "PIN number accepted" দেখাবে। এবার স্ক্রীল এ টাকা জমা হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। মাঝে মাঝে আপনার স্ক্রীল এর একাউন্ট এ ঢু মেরে আসবেন। দেখবেন দু একদিন এর মধ্যে টাকা স্ক্রীল এ জমা হয়ে গেছে। এবার স্ক্রীল থেকে টাকা আপনার ব্যাংক একাউন্ট এ ট্রান্সফার করুন। প্রসেসটি সম্পন্ন হতে এক দিন সময় লাগতে পারে।এবার আর কি? ব্যাংক থেকে গিয়ে টাকা নিয়ে আসুন।

3 comments
commentsskril and payza ki ekoi jinis? please bujhiye bolun.
Replyস্ক্রীল এবং পায়জা অনলাইন এ অর্থ লেনদেন করার দুটি জনপ্রিয় মাধ্যম... অনলাইন থেকে টাকা বাংলাদেশ এর যে কোন ব্যাঙ্ক এ আনতে হলে এই স্ক্রীল অথবা পায়জার মাধ্যমেই তা করতে পারবেন.. খুব শীঘ্রই একটি পোস্টের মাধ্যমে স্ক্রীল এবং পায়জা তে কিভাবে একাউন্ট খোলা যায় তার বিস্তারিত নিয়ম কানুন সম্পর্কে আলোচনা করবো.. ধন্যবাদ
ReplyZip code কি ?
Reply